NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

শুটিংয়ে চুরি হলো তাসনিয়া ফারিণের আইফোন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৭ পিএম

শুটিংয়ে চুরি হলো তাসনিয়া ফারিণের আইফোন

এফডিসিতে শুটিং করার সময় অভিনেত্রী তাসনিয়া ফারিণের আইফোন ১৪ প্রো চুরি হয়েছে। বুধবার (৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ঘটনাটি ঘটেছে। এসময় জল আরেফিন অমির পরিচালনায় ‘অসময়’ ওয়েব সিরিজের শুটিং করছিলেন ফারিণ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

 

তিনি বলেন, চুরি নয়, ফোনটি হারিয়ে গেছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি। সেটা নিয়ে কাজ চলছে।

 

 

1

জানা গেছে, এফডিসিতে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘অসময়’ ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছিলেন ফারিণ। সিরিজটির সংশ্লিষ্টরা জানান, বিকাল আনুমানিক বিকাল সাড়ে ৩টার দিকে শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফারিণ। এ সময় প্রোডাকশন বয় সেজে ফারিণের মাথার ওপর ছাতা ধরেছিলেন একজন। ফোনটি তার হাতেই ছিল বলে জানান ফারিণ।

 

 

সংবাদকর্মীদের সঙ্গে কথা শেষে ফারিণ খেয়াল করেন প্রোডাকশন বয় সেজে থাকা ছেলেটি নেই। সেইসঙ্গে সাধের আইফোন ১৪ প্রোও নেই। এরপরই আইনের দ্বারস্থ হন অভিনেত্রী।