NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

তৃতীয় টার্মিনালের উদ্বোধন শনিবার, প্রস্তুতি সম্পন্ন


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

তৃতীয় টার্মিনালের উদ্বোধন শনিবার, প্রস্তুতি সম্পন্ন

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিশ্বমানের তৃতীয় টার্মিনালের উদ্বোধন (সফট ওপেনিং) হতে যাচ্ছে শনিবার। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) মো. শফিউল আজিম সমকালকে জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এর সফট ওপেনিং এর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্পূর্ণ প্রস্তুত। টার্মিনাল-৩ এর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য নতুন ইকুয়েপমেন্ট সংগ্রহ করা হয়েছে, দায়িত্ব পালনকারী জনবলের জন্য আন্তর্জাতিক মানের নতুন ইউনিফর্ম করা হয়েছে।

তিনি বলেন, টার্মিনাল-৩ এর সফট ওপেনিং ঘিরে বৃহস্পতিবার নিরাপত্তার দ্বিতীয় মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় নতুন ইউনিফর্মে বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং টিম বিজি ৩৭১ বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং সুসম্পন্ন করে এবং বিমানটি ১০টা ১৫ মিনিটে কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। 

বিমান কর্মকর্তারা জানান, এর আগে বিমানবন্দরে বিমানের প্রথম মহড়া অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। 

এদিকে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান জানান, তৃতীয় টার্মিনাল উদ্বোধন ঘিরে বিমানবন্দরে নিরাপত্তার বিষয়ে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।