NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আজ সাবেকদের পরামর্শ নেবে নির্বাচন কমিশন


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০২:১১ এএম

আজ সাবেকদের পরামর্শ নেবে নির্বাচন কমিশন

সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচন কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শ নিতে আজ বুধবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা পর্যায়ের রাজনৈতিক নেতাদের সংযুক্ত করবে সংস্থাটি।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, নির্বাচন কমিশন ‘অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ বিষয়ে এক দিনের একটি কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। কর্মশালাটি আজ ৪ অক্টোবর বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নং-৫২০) অনুষ্ঠিত হবে।

 
এ কর্মশালাটিতে জুম অ্যাপের মাধ্যমে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের সংযুক্ত করা হবে।

 

অনুষ্ঠানটি জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রোজেক্টরের মাধ্যমে সম্প্রচার এবং সংশ্লিষ্ট জেলায় বিদ্যমান নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের একজন করে প্রতিনিধির উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত দিয়েছে কমিশন। 

কর্মশালায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনার (ইসি), সাবেক নির্বাচন কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা অংশ নেবেন।