NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ঈদে ছক্কা হাঁকাবেন মুশফিক ফারহান


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৩ এএম

>
ঈদে ছক্কা হাঁকাবেন মুশফিক ফারহান

এবারের ঈদে ছক্কা হাঁকাবেন ফারহান। মোট ৬টি নাটকে দেখা যাবে তাকে। ঢাকা পোস্টকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ঈদে মুশফিক অভিনীত নাটকগুলো হলো-

দরদ

এটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। এই নাটকে মুশফিক আর ফারহান জুটি বেঁধেছেন তানজিন তিশার সঙ্গে।

ভিপি

পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এই নাটকেও তানজিন তিশার সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন ফারহান।

একজন মধ্যবিত্ত বলছি

পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। এতে ফারহান অভিনয় করেছেন কেয়া পায়েলের সঙ্গে।

চলো ভালবাসি

নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এই নাটকেও কেয়া পায়েলের সঙ্গে অভিনয় করেছেন ফারহান।

শাদি মোবারক

এটিরও পরিচালক মাহমুদ মাহিন। নাটকটিকে ফারহান প্রথমবারের মতো জুটি বেঁধেছেন গায়িকা সাবরিনা পড়শীর সঙ্গে। এই নাটকের ছবি এরইমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনা ছড়িয়েছে।

মন বলে তুমি ফিরবেই

এটিরও পরিচালক মাহমুদ মাহিন। এই নাটকে মুশফিক জুটি বেঁধেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির সঙ্গে।

নাটকগুলো নিয়ে ঢাকা পোস্টকে ফারহান বলেন, ‘প্রতিটি কাজই আমি সর্বোচ্চ শ্রম-ঘাম দিয়ে করার চেষ্টা করেছি। এবারের ঈদে ৬টি নাটকে আমি ছয় রকম চরিত্রে অভিনয় করেছি। প্রতিটি নাটকেই দর্শক আমাকে নতুন করে খুঁজে পাবে। আশা করি কাজগুলো আমার ভক্তদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে।’