NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিমান দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ মার্কিন সিনেটর নিহত


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৭:১৮ এএম

বিমান দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ মার্কিন সিনেটর নিহত

যুক্তরাষ্ট্রের উত্তর ডাকোটা অঙ্গরাজ্যের একজন সিনেটর, তার স্ত্রী এবং দুই ছোট সন্তানসহ উটাহে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। কর্মকর্তারা স্থানীয় সময় সোমবার এই তথ্য জানিয়েছেন। ডগ লারসেন এবং তার পরিবারকে বহনকারী ছোট বিমানটি উটাহের মোয়াবের কাছে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। রবিবার সন্ধ্যায় বিমানটি জ্বালানি নিতে সেখানে থেমেছিল।

 

 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বিমানের পাইলটও মারা গেছেন। সিনেটর লারসেন অ্যারিজোনার স্কটসডেলে পরিবারের কাছে গিয়েছিলেন। গ্র্যান্ড কাউন্টি শেরিফের অফিস ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, স্থানীয় সময় প্রায় ২টা ৩০ মিনিটে মোয়াবের উত্তরে প্রায় ১৫মাইল (২৪ কিমি) দূরে ক্যানিয়নল্যান্ডস এয়ারফিল্ড থেকে উড্ডয়নের পরপরই একটি বিমান বিধ্বস্ত হয়।

 

 

লারসেনের মৃত্যুর বিষয়টি প্রথম উত্তর ডাকোটার সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা ডেভিড হোগ তার সহকর্মীদের কাছে একটি ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করেছিলেন। হোগ বলেন, ‘আমি জানি না এই শোকের শুরু কীভাবে করব। তবে আমি মনে করি, লারসেনের দাদা-দাদি, লারসেনের বেঁচে থাকা সৎ সন্তান এবং বর্ধিত পরিবারের শোকের শুরুটা প্রার্থনার মাধ্যমেই হবে।’

গ্র্যান্ড কাউন্টি শেরিফের অফিস অনুসারে, বিমানটি বিমানবন্দরের সীমান্তবর্তী একটি প্রত্যন্ত অঞ্চলে খুঁজে পাওয়া যায়।

 
উটাহের মোয়াবের কাছে দুর্ঘটনায় পড়া পাইপার পিএ-২৮-১৪০ বিমান নিয়ে তদন্ত চলছে। তদন্ত চলাকালীন ক্যানিয়নল্যান্ডস বিমানবন্দর চালু থাকবে।

 

লারসেন ২০২০ সালে নর্থ ডাকোটা সিনেটে নির্বাচিত হয়েছিলেন। তিনি শিল্প ও ব্যবসায়িক আইন সংক্রান্ত একটি সেনেট প্যানেলের সভাপতিত্ব করেন এবং নর্থ ডাকোটা ন্যাশনাল গার্ডেও কাজ করেছেন।