NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অক্টোবরে যে ক'দিন ছুটি থাকবে


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৫:০৯ এএম

অক্টোবরে যে ক'দিন ছুটি থাকবে

ঢাকা: অক্টোবর মাস হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়া বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে ২৪ অক্টোবর (মঙ্গলবার) সাধারণ ছুটি থাকবে। এর বাইর এ মাসে কিছু ঐচ্ছিক ছুটি রয়েছে।

ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)

২৭ অক্টোবর (শুক্রবার) ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ছুটি কাটানো যাবে।

 

ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)

* ১৪ অক্টোবর (শনিবার), মহালয়া। এদিন ছুটি কাটানো যাবে। 
* ২২ ও ২৩ অক্টোবর (রবি ও সোমবার) দুর্গাপূজার অষ্টমী ও নবমী উপলক্ষ্যে দুদিন ছুটি কাটানো যাবে।   

* ২৮ অক্টোবর (শনিবার) লক্ষ্মী পূজা উপলক্ষে ছুটি নেয়া যাবে।

ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)

২৮ অক্টোবর (শনিবার) প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) উপলক্ষে ছুটি নেয়া যাবে।

উল্লেখ্য, ২০২২ সালের ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মশিউর রহমান তালুকদার সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট ৩ দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে।