NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

‘বিদায় জানাতে পারিনি’, সুশান্তের স্মরণে দিশা


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০১:১১ এএম

‘বিদায় জানাতে পারিনি’, সুশান্তের স্মরণে দিশা

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। সম্প্রতি ব্লকবাস্টার সিনেমাটির সাত বছর পূর্তি উদযাপিত হয়েছে। আর এমন দিনে সহ-অভিনেতা সুশান্তকে স্মরণ করলেন অভিনেত্রী দিশা পাটানি।

সামাজিক মাধ্যমে সিনেমাটির একটি ক্লিপ শেয়ার করে দিশা ২০২০ সালে আত্মহত্যা করে মারা যাওয়া সুশান্তকে স্মরণ করেছেন।

 
ক্যাপশনে দিশা লিখেছেন, ‘এই সুন্দর যাত্রার জন্য কৃতজ্ঞতা। হিন্দি সিনেমায় আমার প্রথম চলচ্চিত্র। যারা আপনাকে নিরাপদ রাখে এবং আপনার হৃদয়কে সন্তুষ্ট রাখে তাদের আন্তরিকভাবে ভালোবাসুন। অনুশোচনার জন্য জীবনটা খুব ছোট।
 

 

এরপর সুশান্তের উদ্দেশে দিশা লেখেন, “আমরা একে অপরকে ‘বিদায়’ জানাতে পারিনি, তবে আমি আশা করি তুমি সুখে এবং শান্তিতেই আছ।”

1

দিশা তার ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমার একটি স্টিল ফটোও শেয়ার করেছেন। এতে তিনি এবং সুশান্ত একে অপরের চোখের দিকে তাকিয়ে আছেন এবং হাসছেন। 

নীরজ পাণ্ডে পরিচালিত ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনের ওপর ভিত্তি করে তৈরি।

 
সুশান্ত এতে ধোনির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এটি তার ক্যারিয়ারের সেরা সিনেমা হিসেবে বিবেচিত হয়। সুশান্তের অভিনয় দেখে তার তুমুল প্রশংসাও করেছিলেন ধোনি। দর্শক ও সমালোচক উভয় ক্ষেত্রে সিনেমাটি তুমুল প্রশংসা কুড়ায়। সেই বছর সেরার একাধিক পুরস্কারও ঘরে তোলে এটি।

 

‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’তে সুশান্ত সিং রাজপুত ছাড়া আরো অভিনয় করেছেন দিশা পাটানি, কিয়ারা আদভানি, অনুপম খের, ভূমিকা চাওলা।