NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

নতুন ওয়েব সিরিজে পরীমণি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১০ পিএম

নতুন ওয়েব সিরিজে পরীমণি

সন্তান জন্মদানের পর বেশ কিছু সময় ক্যামেরার আড়ালেই ছিলেন পরীমণি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের কাজে ফিরছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সিনেমার সঙ্গে সঙ্গে নিয়মিত হচ্ছেন ওটিটিতেও। সম্প্রতি ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’তে দেখা গেছে পরীকে।

 
এবার নতুন এক ওয়েব সিরিজে নাম লেখালেন অভিনেত্রী। 

 

রবিবার (১ অক্টোবর) পরী চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় নির্মাতা অনম বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’ ওয়েব সিরিজে।

1
অনম বিশ্বাসের সঙ্গে পরীমণি

সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ওয়েব সিরিজটি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরী।

 
সিরিজটি নির্মাণ করবেন অনম বিশ্বাস। ক’দিন আগেই তার নির্মিত ‘ভাইরাস’ ওয়েব সিরিজ মুক্তি পায়। নতুন এক্সেপেরিমেন্টাল কাজ হিসেবে এটি বেশ আলোচনাও তৈরি করে। এবার তিনিই বানাচ্ছেন পরীকে নিয়ে নতুন সিরিজ।
 
 

 

রবিবার (১ অক্টোবর) ফেসবুকে অনম বিশ্বাসের সঙ্গে ফেসবুকে ছবি প্রকাশ করে পরী ক্যাপশন জুড়েছেন, ‘দ্বিতীয় ইনিংস! নতুন করে শুরু! অনম বিশ্বাস। বিস্তারিত আসছে….আল্লাহ ভরসা।’

‘ভালোবাসা দিয়ে নাকি সব জয় করা যায়? কিন্তু ভালোবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে?’ এমন বিষয়বস্তু নিয়ে হইচইয়ের জন্য নির্মিত হচ্ছে এই সিরিজ।

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে পরীমণির ‘পাফ ড্যাডি’ ওয়েব ফিল্মটি। এতে তার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ ওঠে।

 
তিনদিনের মধ্যে এটি অনলাইন থেকে সরিয়ে ফেলতে দেওয়া হয় উকিল নোটিশও। এতে আরো অভিনয় করেছেন সজল, শহীদুজ্জামান সেলিম, বিজরী বরকতউল্লাহ, ফারুক আহমেদের মতো তারকা।