NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

এশিয়ান গেমস : কাবাডিতে জাপানকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৬ পিএম

এশিয়ান গেমস : কাবাডিতে জাপানকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের

ছেলেদের ক্রিকেট দলের সোনা জয় বাদ দিলে এশিয়ান গেমসে এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল ডিসিপ্লিন ছেলেদের কাবাডি। তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জ তাদের। এবার তেমন বড় লক্ষ্য নিয়ে না গেলেও এশিয়ান গেমসের শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল।

আজ সোমবার সকালে নিজেদের প্রথম ম্যাচে ছিয়াশা গুয়ালি স্পোর্টস সেন্টার কোর্টে জাপানকে ৮টি লোনাসহ ৫২-১৭ পয়েন্টে হারিয়েছে।

 
প্রথমার্ধে বাংলাদেশ ২৫-০৫ পয়েন্টে এগিয়ে ছিল। জাপানের বিপক্ষে বাংলাদেশ বোনাস পয়েন্ট পেয়েছে ২টি এবং লোনায় পেয়েছে ৮ পয়েন্ট।

 

গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মঙ্গলবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর বুধবার লড়বে চাইনিজ তাইপের বিপক্ষে।

 
আর গ্রুপপর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড।