NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আকস্মিক বন্যায় নিউ ইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৮ পিএম

আকস্মিক বন্যায় নিউ ইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা

শক্তিশালী ঝড়ে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শহরের অনেক পাতাল রেল ব্যবস্থা, রাস্তা ও মহাসড়ক প্লাবিত হয়েছে এবং লগার্ডিয়া বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল বন্ধ হয়ে গেছে।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হচুল বলেছেন, রাতভর কিছু এলাকায় পাঁচ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং আরো সাত ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গভর্নর হচুল বলেন, ‘আমরা পুরো অঞ্চলজুড়ে যে চরম বৃষ্টিপাত দেখছি, তার কারণে আমি নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও হাডসন উপত্যকায় জরুরি অবস্থা ঘোষণা করছি।

 
’ সেই সঙ্গে নিরাপদে থাকতে এবং প্লাবিত রাস্তায় ভ্রমণ না করার আহ্বান জানান তিনি।

 

ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, মানুষ হাঁটু পর্যন্ত পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তা ও পাতাল রেল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) মানুষকে ভ্রমণের প্রয়োজন না হলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে।

 
এ ছাড়া একাধিক রাস্তা বন্ধ করা হয়েছে বলে নিউ ইয়র্ক পুলিশ ঘোষণা করেছে।

 

নিউ ইয়র্ক মেট্রোপলিটন এলাকা ও পূর্ব উপকূল বরাবর অন্য বড় শহরগুলোতে প্রায় ১৮ মিলিয়ন মানুষের জন্য আবহাওয়া পরিষেবার বন্যা সতর্কতা ও পরামর্শগুলো বর্তমানে কার্যকর রয়েছে।