NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

শিরোপা জেতা হলো না মেসিবিহীন ইন্টার মায়ামির


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৮:৪৭ পিএম

শিরোপা জেতা হলো না মেসিবিহীন ইন্টার মায়ামির

ইউএস ওপেন কাপের শিরোপা জেতা হলো না ইন্টার মায়ামির। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ফাইনালে হাউস্টন ডায়নামোর কাছে ২-১ গোলে হেরে গেছে মেসিবিহীন ইন্টার মায়ামি।

এর আগে মেসির ম্যাজিকে গতমাসে প্রথম কোনো টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি। কিন্তু ইনজুরির কারণে মেসি মাঠে নামতে পারলেন না এবার।

 
ঘরের মাঠের ফাইনালে মেসি ছিলেন দর্শকসারিতে। তাই শিরোপাও জেতা হলো না। 

 

প্রথমার্ধেই ডায়নামোর পক্ষে গোল দু'টি করেন গ্রিফিন ডোরসি ও আমিনে বাসি। ম্যাচের অন্তিম মুহূর্তে মায়ামির পক্ষে একটি গোল শোধ করেন জোসেফ মার্টিনেজ।

 
প্রথমার্ধের বিরতির আগে গোলে শট নেওয়ার ক্ষেত্রে ১৮-১ ব্যবধানে এগিয়ে ছিল ডায়নামো। গ্রিফিন ও বাসির গোলে জয় পেলেও এদিন ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন ২১ বছর বয়সী নেলসন কুইনোনেস। ম্যাচ জুড়েই অসাধারণ খেলেছেন এই লেফট উইঙ্গার।

 

ম্যাচের প্রথমার্ধেই অবশ্য ৩-০ গোলে এগিয়ে যেতে পারত ডায়নামো।

 
১৭ মিনিটেই মায়ামির জালে বল পাঠিয়েছিলেন কুইনোনেস। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি।

 

দ্বিতীয়ার্ধে মেসির দলের কোচ জেরার্দো মার্টিনো একের পর এক খেলোয়াড় বদল করেন, তাতে ডায়নামোর আক্রমণের গতি কিছুটা কমে আসে। ম্যাচের শেষ দিকে জোসেফ একটি গোল শোধ করলে কিছুটা আশা অবশ্য দেখছিল মায়ামির সমর্থকরা, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

এর আগে মেসির অবর্তমানে লিগের খেলায় অরল্যান্ডো সিটিকেও হারাতে পারেনি মায়ামি।

 
১-১ গোলে ড্র হয়েছিল সে ম্যাচ।