NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বিরাট বোঝা : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৮ এএম

রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বিরাট বোঝা : প্রধানমন্ত্রী

ঢাকা: রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেয়া হয়েছিল এবং তাদের ফেরত পাঠানোর বিষয়ে সবাই সক্রিয় হবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন এবং বঙ্গবন্ধু উৎকর্ষ কূটনীতিক পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত হোন।

তিনি বলেন, এটি এখন আমাদের জন্য একটি বিরাট বোঝা। বাংলাদেশের যে সমস্যা, সেটি আমরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছি এবং করছি।

বর্তমানে অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিতে হবে জানিয়ে তিনি বলেন, এখন আমরা গ্লোবাল ভিলেজে বাস করি।

বাংলাদেশ স্থল সীমানা শান্তিপূর্ণভাবে সমাধান করেছে, যা পৃথিবীর মধ্যে একটি বিরল দৃষ্টান্ত বলে জানান সরকারপ্রধান। তিনি বলেন, ভারতের সঙ্গে আমরা স্থল সীমান্ত চুক্তি করি এবং শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময় করি, যা একটি বিরল দৃষ্টান্ত। কারণ, অনেক দেশে ছিটমহল বিনিময়ের সময়ে যুদ্ধ পর্যন্ত হয়।

সমুদ্র সীমানা নির্ধারণের জন্যও উদ্যোগ নেয় সরকার এবং সেটিও শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে বলে জানান তিনি।