NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফ্রান্সে স্কুলে বোরকা নিষিদ্ধের বিপক্ষে করা আপিল খারিজ


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৬ এএম

ফ্রান্সে স্কুলে বোরকা নিষিদ্ধের বিপক্ষে করা আপিল খারিজ

ফ্রান্সের স্কুলে মুসলিমদের পোশাক বোরকার ওপর সরকারি নিষেধাজ্ঞা বৈধ বলে দেশটির সর্বোচ্চ আদালত সোমবার রায় দিয়েছেন। আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কাউন্সিল অব স্টেট বলেছে, তারা বোরকার ওপর গত মাসে ঘোষিত সরকারি নিষেধাজ্ঞার বিপক্ষে তিনটি সংস্থার একটি আপিল প্রত্যাখ্যান করেছে। গত সপ্তাহে ফ্রান্সের সুড এডুকেশন প্যারিস, লা ভয়েক্স লিসেন ও লে পোয়িং লেভ লিসি—তিনটি ইউনিয়ন ওই নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করেছিল।

 

 

৩১ আগস্ট মুসলিম রাইটস অ্যাকশনের (এডিএম) আইনজীবী ভিনসেন্ট ব্রেনগার্থ বোরকার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের জন্য কাউন্সিল অব স্টেটের কাছে একটি আপিল দায়ের করেন। তিনি বলেছিলেন, নিষেধাজ্ঞাটি ‘বেশ কিছু মৌলিক স্বাধীনতা’ লঙ্ঘন করে। পরে ৭ সেপ্টেম্বর কাউন্সিল অব স্টেট এডিএমের আবেদন প্রত্যাখ্যান করে বলে, নিষেধাজ্ঞাটি গুরুতরভাবে কোনো লঙ্ঘন করে না এবং ব্যক্তিগত জীবন, ধর্মের স্বাধীনতা, শিক্ষার অধিকারের প্রতি স্পষ্টতই অবৈধ নয়।

বিতর্কিত পদক্ষেপটি ফ্রান্সের সরকারের বিপক্ষে একটি প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

 
সরকার সাম্প্রতিক বছরগুলোতে মসজিদ ও দাতব্য ফাউন্ডেশনে অভিযানসহ বিবৃতি ও নীতিতে মুসলমানদের লক্ষ্য করার জন্য সমালোচিত হয়েছে।