NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন উদ্বোধন আজ


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৩ এএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন উদ্বোধন আজ

ঢাকা : আজ (৭ জুলাই) উদ্বোধন হচ্ছে নবনির্মিত পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন। সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভবনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবহার করা ব্রিটিশ আমলে নির্মিত ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিলেঅ বেশ আগেই। ভূমিকম্প সহনীয় না হওয়ায় এ নিয়ে দুশ্চিন্তায় থাকতেন কর্মকর্তা ও কর্মচারীরা। ঝড়-বৃষ্টি হলে আতঙ্ক ছড়িয়ে পড়তো। ছিল কক্ষ সংকট ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব। এসব এখন অতীত হতে চলেছে। 

পুরনো ব্রিটিশ আমলের তৈরি ভবনটি ছেড়ে নতুন ভবনে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নবনির্মিত ৮তলা ভবনটিতে থাকবে আন্তর্জাতিক মানের সব সুবিধা।

ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সরকারের অন্যান্য অংশীজনেরাও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

কূটনীতিতে বিশেষ অবদান রাখায় এদিন দেশি-বিদেশি দু’জন কূটনীতিককে ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ দেওয়া হবে। পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এ বছরের জন্য মনোনীত হয়েছেন।