NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইইউকে মিয়ানমারের বাণিজ্য সুবিধা বন্ধের আহ্বান মোমেনের


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৩, ১২:০৫ পিএম

ইইউকে মিয়ানমারের বাণিজ্য সুবিধা বন্ধের আহ্বান মোমেনের

ঢাকা: রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে হাঙ্গেরির সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিয়ার্তোর সঙ্গে বৈঠকে মিয়ানমারের বাণিজ্য সুবিধা বন্ধের আহ্বানও জানান ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের ওপর হাঙ্গেরি চাপ অব্যাহত রাখবে বলে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আশ্বস্ত করেছেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের অধীনে প্রদত্ত ইবিএ সুবিধা মিয়ানমার কর্তৃপক্ষ যাতে না পায় সে বিষয়ে হাঙ্গেরি সরকারের চেষ্টা থাকবে।

 

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিয়ার্তোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এগুলো হলো অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক চুক্তি, ২০২৪-২৬ সালের জন্য স্টাইপেনডিয়াম হাঙ্গারিকাম প্রগ্রামের কাঠামোর মধ্যে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক এবং ২০২৩-২৫ সালের জন্য স্বাস্থ্য খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক।