NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতির উন্নতি


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০২:৩৭ পিএম

ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতির উন্নতি

ঢাকা: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার শরীরে আর জ্বর নেই। কাশিও কমে এসেছে। শারীরিক যে পরিস্থিতি নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরে গিয়েছিলেন তার চেয়ে অনেক ভাল আছেন। 

এ তথ্য জানিয়েছেন সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অবস্থানরত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী। 

রবিবার সন্ধ্যায় টেলিফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভাল। উনি সুস্থ আছেন। ঢাকা থেকে সিঙ্গাপুরে রওয়ানা হওয়ার সময় তার শরীরে বেশ জ্বর ও কাশি ছিল। তবে এখন আর জ্বর নেই। কিন্তু হালকা কাশি আছে। চিকিৎসকরা জানিয়েছেন দু-একদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

 

এর আগে গতকাল শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন ওবায়দুল কাদের।