NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কবি বিজনের মৃত্যুতে অসহায় পরিবারের করুণ আর্তনাদ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪১ এএম

কবি বিজনের মৃত্যুতে অসহায় পরিবারের করুণ আর্তনাদ


চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট জেলা গাংচিল সাহিত্য পরিষদের সাবেক সভাপতি প্রয়াত কবি বিজন বিশ্বাসের অকাল মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। অর্থের অভাবে সন্তানদের পড়াশোনা বন্ধ হতে বসেছে। এ পরিস্থিতিতে বাগেরহাটের চিতলমারী উপজেলার ডুমুরিয়া গ্রামে বসবাসরত কবির স্ত্রী অঞ্জনা বিশ্বাস সরকার এবং বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
অঞ্জনা বিশ্বাস সাংবাদিকদের জানান, স্বামীর মৃত্যুর পর এখন সংসার চালানোর কোনো সঙ্গতি নেই আমার। মৃত্যুর সময় তার মানিব্যাগে মাত্র তিন হাজার টাকা রেখে গেছেন। এ ছাড়া কোনো অর্থ জমা রেখে যাননি। তার দুই মেয়ের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। বড় মেয়ে বৃষ্টি বিশ্বাস খুলনার একটি কলেজে অনার্স ৪র্থ বর্ষে পড়াশোনা করছে। এ ছাড়া ছোট মেয়ে আরাধ্যা বিশ্বাস ৪র্থ শ্রেণিতে পড়াশোনা করছে। স্বামী বিজন বিশ্বাস সাহিত্যচর্চার পাশাপাশি বাগেরহাট জেলা সদরে আইনজীবী হিসাবে কাজ করতেন। এতে যা রোজগার হত সেটা দিয়ে সংসার চলত তাদের। তারা জেলা শহরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। গত ২২ ডিসেম্বর ঢাকায় একটি সাহিত্য সম্মেলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তার স্বামী বিজন বিশ্বাস। সেখান থেকে বাড়িতে ফিরে তিনি মারা যান। স্বামীর মৃত্যুর পর মানবেতর দিন কাটাচ্ছেন বলেও হতাশা ব্যক্ত করেন তিনি। এ অবস্থায় তিনি সরকার এবং বিত্তবানদের কাছে ০১৬৫০০৫৬৬০২ নম্বরে যোগাযোগের মাধ্যমে সহযোগিতা কামনা করেছেন কবির অসহায় স্ত্রী।