NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঠাকুরগাঁওয়ে পুকুরে গোসল গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪১ এএম

ঠাকুরগাঁওয়ে পুকুরে গোসল গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

 

জসীম উদ্দিন ইতি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসান আলি (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর গ্রামে এ ঘটনা ঘটে। 

হরিপুর উপজেলার নাওহর চান গ্রামের মো. আলীম উদ্দিনের ছেলে হাসান আলি। সে রাণীশংকৈলের কাতিহার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। 

বিষয়টি রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আব্দুল লতিফ শেখ ঢাকা মেইলকে নিশ্চিত করেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি-তদন্ত মো. আব্দুল লতিফ শেখ জানান, হাসান আলী ছোটবেলা থেকে তার নানা বাড়ি রাণীশংকৈল উপজেলায় কাতিহার রাজোর গ্রামে মো. মফিজ উদ্দিনের বাড়িতে থাকতো। মঙ্গলবার সকালে ১১টার দিকে সে তার মামাতো ভাইদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসান আলীকে উদ্ধার করে। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসান আলীর মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।