NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ডেঙ্গুতে ১৫ মৃত্যু, ঢাকার বাইরে রোগী বেশি


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৩, ১০:৪৭ এএম

ডেঙ্গুতে ১৫ মৃত্যু, ঢাকার বাইরে রোগী বেশি

ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে দেশে ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন ঢাকার বাসিন্দা এবং ৯ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭৬৭ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই হাজার ৯৪৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

তাদের মধ্যে দুই হাজার ১২১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৫৭ হাজার ১৭২ জন।

একই সময়ে কই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৪৬ হাজার ৪১৭ জন।