NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

অর্জুন-মালাইকার বিচ্ছেদ ইস্যুতে আমাকে খলনায়িকা বানানো হচ্ছে: কুশা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৩ পিএম

অর্জুন-মালাইকার বিচ্ছেদ ইস্যুতে আমাকে খলনায়িকা বানানো হচ্ছে: কুশা

জোরাবর আলুওয়ালিয়ার সঙ্গে বছর ছয়েকের সংসার ভেঙে বেরিয়ে এসেছেন কুশা কপিলা। কানাঘুষা চলছে, অর্জুন কাপুরের প্রেমে মজেছেন তিনি। গুঞ্জন রটেছে, তার কারণেই না কি অর্জুন ও মালাইকা আরোরার বহুল চর্চিত সম্পর্ক ভেঙে গেছে। যদিও বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন কুশা। 

এদিকে, ২০১৬ সালে সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্যে ইতি টানেন মালাইকা। এর বছর দুয়েকের মধ্যে নতুন করে প্রেমে পড়েন মালাইকা। বয়সে ১২ বছরের ছোট বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার সমীকরণ ততদিনে বলিউডে ‘ওপেন সিক্রেট’। 

২০১৯ সালের শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় নিজেদের সম্পর্কে সিলমোহর দেন মালাইকা ও অর্জুন। বছর চারেক পরে সম্প্রতি গুঞ্জন শোনা যায়, সেই সম্পর্কেও নাকি চিড় ধরেছে। তাদের সম্পর্ক ভাঙার নেপথ্যে না কি রয়েছেন কুশা কপিলা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খোলেন কুশা। তিনি বলেন, আমাকে অযথাই খলনায়িকা বানানো হচ্ছে। তবে আমি এটাও বুঝেছি যে, সবাই আমার বিষয়ে সবসময় ভালো কথা বলবেন না। সেই ভাবনা থেকে আমি বেরিয়ে এসেছি। সবার মতামত নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নেই। নিজেকে যতটা শান্ত রাখতে পারা যায়, আমি এখন সেটিই চেষ্টা করি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে আপাতত স্রেফ নিজের কাজেই মনোনিবেশ করতে চান বলেও জানান কুশা।

মালাইকার সঙ্গে সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে এখনো মুখ খোলেননি অর্জুন। নীরব থেকেছেন মালাইকা নিজেও। যদিও বিচ্ছেদের গুঞ্জনের মাঝে একবার ডেটে যেতে দেখা গিয়েছিল তাদের। তারপরে আবার নিজেদের বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন দুই তারকা। অন্যদিকে বলিউডে পা রাখার মুখে কুশা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার সিনেমা ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’-এর প্রচার ঝলক।