NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

মস্কোয় মার্কিন দূতাবাসের ঠিকানা লেখা হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশে


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৯ এএম

মস্কোয় মার্কিন দূতাবাসের ঠিকানা লেখা হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশে

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রকে রীতিমতো বিড়ম্বনায় ফেলেছে রাশিয়া। মস্কোয় মার্কিন দূতাবাসের ঠিকানাটাই বদলে দিয়েছে পুতিন প্রশাসন। ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অংশের নামে নামকরণ হয়েছে মার্কিন দূতাবাস সংলগ্ন চত্বরটি। ফলে বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। দূতাবাস কর্তৃপক্ষ এখন তাদের ওয়েবসাইটে ঠিকানা লিখছেন ৫৫,৭৫৫৬৬ ডিগ্রি উত্তর, ৩৭,৫৮০২৮ পূর্ব।

জুন মাসে মস্কো ঘোষণা করে যেখানে মার্কিন দূতাবাস অবস্থিত তার ঠিকানা ১ দোনেৎস্ক পিপলস রিপাবলিক স্কোয়ার। প্রসঙ্গত ইউক্রেনের পূর্বাংশে যে বিচ্ছিন্ন অংশকে রাশিয়া স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছে সেটির নামেই এ নামকরণ। ইউক্রেনে অভিযানের আগে থেকেই এই স্বীকৃতি দেয় রাশিয়া।

ওয়েবসাইটে তাদের ঠিকানা বদলে দিলেও ‘এমব্যাসি ও কনস্যুলেট’ বিভাগে তাদের পুরনো ঠিকানাই এখনও জ্বলজ্বল করছে। ৮ বলশয় দেভিয়াতিনস্কি পেরেউলক।