NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

৬ষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ১৮ সেপ্টেম্বর


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৭ এএম

৬ষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ১৮ সেপ্টেম্বর

কানাডায় ৬ষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। ১৮-২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চার দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। স্ক্যারবরোর ২২ লেভেবিক এভিনিউ’র সিনেপ্লেক্স ওডেন ও ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে এ উৎসব অনুষ্ঠিত হবে। 

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফিল্ম স্ক্রিনিং সেন্টারে টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের উৎসবে ২৪টি দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের মোট ৫২টি পূর্ণ দৈর্ঘ্য ও স্বল্প দৈর্ঘ্য কাহিনী নিয়ে চলচ্চিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক ও ৬ষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর সমন্বয়ক মনিস রফিক। 

তিনি জানান, ২০১৭ সাল থেকে টরন্টো ফিল্ম ফোরাম ‘টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এর আয়োজন করে আসছে। এই আয়োজনের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে, বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির স্বাধীন ও বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রের প্রদর্শনী। 

 

তিনি আরও বলেন, একটি সৌহার্দ্যপূর্ণ বহুজাতিক সমাজ আমাদের সুন্দরভাবে বসবাস করার পথ তৈরি করে দিতে পারে। ফলে ২০১৭ সালে বহুজাতিক কানাডার পথ চলার ১৫০ বছরকে স্মরণীয় করার জন্য সেই বছর থেকে টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হয়ে আসছে। এবারের চলচ্চিত্র উৎসবে পৃথিবীর ১০২টি দেশ থেকে প্রায় ৪০০০টি জমাকৃত চলচ্চিত্রের মধ্য থেকে ২৪টি দেশের মোট ৫২টি চলচ্চিত্রের প্রদর্শনী করা হবে। ৬ষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর চলচ্চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। 

সাধারণ সম্পাদকের বক্তব্য উপস্থাপনের পর চলচ্চিত্র প্রদর্শনী বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি ও ৬ষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর উৎসব পরিচালক এনায়েত করিম বাবুল, টরন্টো ফিল্ম ফোরামের অনুষ্ঠান সম্পাদক সোলায়মান তালুত রবিন ও অর্থ বিষয়ক সম্পাদক সাহিদুল আলম টুকু।