NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সিডনির ক্যাম্বেলটাউনে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৫:২১ এএম

সিডনির ক্যাম্বেলটাউনে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল

গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ক্যাম্বেলটাউনে সিটি কাউন্সিলের কাউন্সিলরদের ভোটে লেবার প্রার্থী ক্যারেন হান্টকে পরাজিত করে আগামী এক বছরের জন্য ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ। তিনি সিডনির ক্যাম্বেলটাউনে বাংলাদেশিদের মধ্যে প্রথম ডেপুটি মেয়রের সম্মান ও গৌরব অর্জন করেছেন।

৪ বছর পর পর সিটি কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হলেও কোভিড মহামারির জন্য গত নির্বাচন দেরিতে অনুষ্ঠিত হয়। গত ৪ ডিসেম্বর ২০২১ সালে নির্বাচনে কাউন্সিলর খলিল মাসুদ কমিউনিটি ভয়েস ক্যাম্বেলটাউন গ্রুপ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সিডনির ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল এলাকায় সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশিরা বসবাস করে। এই কাউন্সিলে বর্তমানে দু’জন কাউন্সিলর রয়েছে।

মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন জর্জ গ্রিস। তিনি নতুন ডেপুটি মেয়র কাউন্সিলর খলিল মাসুদের সাথে সৌহার্দ্যপূর্ণ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল মাসুদ বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা প্রত্যাশা ব্যক্ত করেন। আগামী ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সিটি কাউন্সিলের নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।