NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পঞ্চম বাংলাদেশ সম্মেলনে অন্যতম প্রধান অতিথি কবি কামাল চৌধুরী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩৬ এএম

পঞ্চম বাংলাদেশ সম্মেলনে অন্যতম প্রধান অতিথি কবি কামাল চৌধুরী

নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য পঞ্চম বাংলাদেশ সম্মেলন ২০২৩ এ অন্যতম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় এবং একুশে পদক, বাংলা একাডেমি  সাহিত্য পুরস্কার  ও শ্রেষ্ঠ গীতিকার হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত  কবি কামাল চৌধুরী। সম্মেলনের দ্বিতীয় দিন রোববার ১০ সেপ্টেম্বর বিকেল ৪টায় থাকছেন তিনি পঞ্চম বাংলাদেশ সম্মেলনে । প্রবাসে শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন কিছু করার প্রত্যয়ে দুই দিন ব্যাপী পঞ্চম বাংলাদেশ সম্মেলন আয়োজন করে আসছেন শোটাইম মিউজিক ও ঢালিউড এওয়ার্ডস এর প্রধান আলমগীর খান আলম। কবির সাথে নিউ ইয়র্কের আত্মিক সম্পর্ক কয়েক যুগের। যোাগ দিয়েছেন মুক্তধারা বইমেলায়। ২০১৮ সালে সাউথ এশিয়ান রাইটার্স ও জার্নালিস্টস ফোরাম আয়োজিত তাঁর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রবাসের বিপুলসংখ্যক লেখক-সাহিত্যিক উপস্থিত ছিলেন । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মশত বার্ষিকীর ঐতিহাসিক আয়োজনের প্রধান সমন্বয়কারী ছিলেন কবি কামাল চৌধুরী। ইতিহাসের অন্যতম দলিল মুজিবপিডিয়া  প্রধান সম্পাদক তিনি।প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ কয়েকটি মন্ত্রণালয় / সচিব হিসাবে বিভাগের সচিব  হিসাবে সরকারেরর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে  দায়িত্ব পালন করেছ্ন । বহু ভাষায় অনুদিত হয়েছে তাঁর কবিতা। ইংরেজি, হিন্দি ও আরবি ভাষায় তাঁর নির্বাচিত কবিতার অনুবাদ প্রকাশিত  হয়েছে। বাংলাভাষার অগ্রগণ্য এই কবি বাংলাদেশ সম্মেলনে তাঁর নিজের ও সমসাময়িক কবিতা  নিয়ে কথা বলবেন। থাকবে আবৃত্তিকার  ও অন্যদের কন্ঠে তাঁর কবিতার আবৃত্তি । উপস্থাপন করবেন বিশিস্ট ছড়াকার  মনজুর কাদের এবং অনুষ্ঠান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন কবি মিশুক সেলিম।