NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চালু হলো দেশের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটর


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০৯:৪৬ পিএম

চালু হলো দেশের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটর

ঢাকা: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন হলো আজ বুধবার (৬ জুলাই)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন ‘চুয়েট শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’। এখান থেকেই বাস্তবের রূপ পাবে নতুন আইডিয়া। সেগুলোকে বাস্তবে রূপ দেয়ার ক্ষেত্র হবে আইটি বিজনেস ইনকিউবেটর।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ গ্র্যাজুয়েট তৈরির মাধ্যমে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে এই ইনকিউবেটর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আইটি বিজনেস ইনকিউবেটরের মূল উদ্দেশ্য— বিশ্ববিদ্যালয় স্নাতকদের উদ্যোক্তা বানাতে সহায়তা করা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও আইটি শিল্পের মধ্যে কার্যকর সংযোগ, বিশ্ববিদ্যালয়ের অনুষদ ও শিক্ষার্থীদের জন্য গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে সুযোগ তৈরি এবং ভৌত অবকাঠামো ও আনুষঙ্গিক সুবিধা তৈরি করা।

প্রকল্প সূত্রে জানা যায়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ দশমিক ৭ একর জায়গায় দেশের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন করা হয়েছে।

এখানে ২২০ জনের প্রশিক্ষণ নেয়ার সুযোগ রয়েছে। বিটিসিএল’র মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সংযোগ আছে এখানে।

২০১৭ সালের জুলাই থেকে ২০২২-এর জুন পর্যন্ত নির্ধারিত মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। বাস্তবায়নে ১১৭ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ রাখা হলেও ১১৩ কোটি ৮৭ লক্ষ টাকায় পুরো কাজ শেষ হয়েছে।

এই প্রকল্পে আছে ১০ তলা পর্যন্ত ডিম্বাকৃতির ইনকিউবেশন ভবন। প্রতি ফ্লোর ৫ হাজার বর্গফুট করে মোট ভবনের আয়তন ৫০ হাজার বর্গফুট। শেখ জামাল ও রোজি জামালের নামে নারী ও পুরুষদের জন্য রয়েছে পৃথক দুটি চার তলা ডরমিটরি। প্রতিটিতে ৪০টি কক্ষ আছে। দুটি ভবনের মোট আয়তন ৪০ হাজার বর্গফুট।

আরো আছে ছয় তলা মাল্টিপারপাস প্রশিক্ষণ ভবন। প্রতি ফ্লোর ৬ হাজার বর্গফুট করে। মোট আয়তন ৩৬ হাজার বর্গফুট।

এই ইনকিউবেটরের মাধ্যমে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মাঝে সেতুবন্ধন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চুয়েট শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডরমেটোরি দুটিও উদ্বোধন করবেন বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে আরো যুক্ত হবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। স্বাগত বক্তব্য রাখবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানটি গণভবন, আইসিটি মন্ত্রণালয় ও চুয়েট তিন প্রান্ত থেকে একযোগে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।