NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ম্যাচ হারের কারণ জানালেন পোথাস


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৮ পিএম

ম্যাচ হারের কারণ জানালেন পোথাস

এশিয়া কাপে সুপার ফোরের যাত্রাটা মোটেই ভাল হয়নি বাংলাদেশের জন্য। পাকিস্তানের সঙ্গে ম্যাচটা শেষ হয়েছে বাজে রকমের হার দিয়ে। আগে ব্যাট করতে নেমে দুইশ রানের কোটাও পার করতে পারেনি সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। দুই সিনিয়র ক্রিকেটার সাকিব এবং মুশফিকুর রহিম বাদে মোটাদাগে ব্যর্থ হয়েছেন সকলেই।  

টাইগারদের সহকারী কোচ নিক পোথাস ম্যাচ শেষে মুখোমুখি হন গণমাধ্যমের। তখনই তিনি জানান, দলের হারের কারণ নিয়ে, ‘আমাদের বোলিং আক্রমণ দুর্দান্ত পারফর্ম করছে। আমাদের এখন এমন রান জড়ো করতে হবে যেটা বোলাররা ডিফেন্ড করতে পারবে। এটা করতে পারলে ব্যাপারটা দারুণ হবে। গত কয়েক বছরের স্পিন ও পেসের রেকর্ড কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলছে।’ 

 

দলের ব্যাটিং লাইনআপ ব্যর্থ হয়েছে, সে নিয়েও কথা বলেছেন টাইগার সহকারী কোচ, ‘ব্যাটিংয়ে আজ ডিসিশন মেকিংয়ে সমস্যা ছিল। আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি যেটা এই কন্ডিশনে প্রয়োজন ছিল। তবে দল যখন ট্রানজিশনের মধ্যে থাকে, এমনটা হতে পারে।’

রানের ঘাটতির ব্যাপারে পোথাস জানান, ‘টস জিতে ব্যাট করতে নামলে অবশ্যই আপনি ভালো একটা স্কোর জড়ো করতে চাইবেন। আমাদের ইনিংসকে আরও গভীরে নিয়ে যেতে হতো, আরও রান করতে হতো।'