NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

দ্বিতীয় পরীমণি চিত্রনায়িকা শিরিন শিলা!


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১২ পিএম

দ্বিতীয় পরীমণি চিত্রনায়িকা শিরিন শিলা!

চিত্রনায়িকা পরীমণি ও শিরিন শিলার মধ্যে বন্ধুত্ব বেশ চমৎকার। মাঝে অবশ্য এক ঘটনায় খানিকটা ভুল বুঝাবুঝি হলেও সেটা আপাতত ঘুচেছে। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমণির সঙ্গে তার তুলনার বিষয়ে কথা বলেন শিরিন শিলা।

তিনি বলেন, ‘অনেকে আমাকে পরীমণির সঙ্গে তুলনা করেন। তবে আমি কাউকে অনুসরণ করি না। নিজের স্টাইলে চলি। আমি নিজেও জানি না পরীর কথা কেন আমাকে বলা হয়। তবে হ্যাঁ, পরী আমার ভালো বন্ধু।’

পরীর সঙ্গে তুলনা কেন হচ্ছে, সে বিষয়ে নিজের ভাবনার কথা জানান শিলা। তার কথায়, ‘পরিচালক মুশফিকুর রহমান গুলজার ভাইয়ের একটা ছবিতে আমি আর পরীমণি যমজ বোনের চরিত্রে অভিনয় করেছিলাম। যেহেতু যমজ বোন ছিলাম, তাই অনেকে আমাকে দ্বিতীয় পরীমণি বলত। বাস্তব জীবনে আমি আসলে এ রকম না। পরীর আর আমার লাইফস্টাইল সম্পূর্ণ ভিন্ন।’

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি, বড়দা মিঠু, মধুয়া মধু, কিশোর, মিশা সওদাগরসহ আরও অনেকে।

ইতোমধ্যে মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’ সিনেমার শুটিং ও ডাবিং শেষ করেছেন শিলা। এতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক। অপূর্ব রানার ‘দ্য রাইটার’ সিনেমার কাজও শেষ করেছেন তিনি। ছবিতে তার সহশিল্পী হিসেবে আছেন আদর আজাদ। মুক্তির অপেক্ষায় রয়েছে এ অভিনেত্রীর ‘নদীর জলে শাপলা ভাসে’, ‘জিম্মি’ ও ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাগুলো।