NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

প্রকাশ্যে টাইগার থ্রি’র পোস্টার, যা বললেন সালমানের সাবেক প্রেমিক


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১২ পিএম

প্রকাশ্যে টাইগার থ্রি’র পোস্টার, যা বললেন সালমানের সাবেক প্রেমিক

‘কিসি কা ভাই, কিসি কি জান’য়ের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে তৈরি সালমান খান। এবার ভাইজানের তুরুপের তাস ‘টাইগার ৩’। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন নিবেদন পরিচালক মণীশ শর্মার এই সিনেমা। ভারতীয় গুপ্তচর অবিনাশ রাঠোর ওরফে টাইগারের ভূমিকায় এর আগে দু’বার পর্দা কাঁপিয়েছেন সালমান। এবার হ্যাট্রিকের প্রস্তুতি সেরে ফেলেছেন ভাইজান। সঙ্গী পাক গুপ্তচর জোয়া অর্থাৎ ক্যাটরিনা কাইফ।

দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে এই সিনেমা, শনিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশ্যে এল ‘টাইগার ৩’র পোস্টার। শাহরুখ খানের ‘জওয়ান’য়ের সঙ্গে হলে মুক্তি পাবে টাইগার ৩-র টিজার। তার আগেই টাইগার ৩ নিয়ে উত্তেজনার পারদ বাড়িয়ে দিলেন নির্মাতারা। সিনেমার প্রেক্ষাপট কেমন হবে, তার আগাম ঘোষণাও সেরে ফেলল যশ রাজ ফিল্মস। পোস্টারে বড় বড় হরফে লেখা- টাইগার জিন্দা হ্যায়, ওয়ার এবং পাঠানের পরবর্তী ঘটনার ঘনঘটা উঠে আসবে এই সিনেমায়।

এদিন ইংরাজি, হিন্দি, তামিল ও তেলেগু- মোট চার ভাষায় টাইগার ৩-র পোস্টার শেয়ার করেন সালমান। লেখেন- ‘আমি আসছি, টাইগার ৩ নিয়ে এই দিওয়ালিতে।’ পোস্টারে টাইগার-জোয়ার চোখে ধরা পড়ল প্রতিশোধের আগুন। হাতে বন্দুক, গলায় টাইগারের পরিচিত স্কার্ফ, যেন যুদ্ধভূমিতে দাঁড়িয়ে রয়েছেন সালমান-ক্যাটরিনা।

 
 
 
 
 

সালমানের পোস্টে মন্তব্যের বন্যা। সবচেয়ে বেশি নজর কাড়ল তার সাবেক প্রেমিকা সংগীতা বিজলানির কমেন্ট। টাইগার লিখে আগুনের ইমোজি যোগ করেছেন সালমানের এক সময়ের বাগদত্তা।

২০১২ সালে বক্স অফিসে চমক দেখিয়েছিল এক থা টাইগার। সেই শুরু যশ রাজের স্পাই ইউনিভার্সের। এরপর টাইগার জিন্দা হ্যায় নিয়ে ফেরেন সালমান। ব্লকবাস্টার হিট সেই সিনেমার তৃতীয় কিস্তি টাইগার ৩। এবারও বদলে গেছে পরিচালক। ব্যান্ড বাজা বারাত, ফ্যান খ্যাত মণীশ শর্মা রয়েছেন টাইগার ৩ পরিচালনার দায়িত্বে। এই সিনেমায় থাকছেন ইমরান হাশমি, রেভতি, রণবীর শোরে, ঋদ্ধি ডোগরা ও বিশাল জেঠওয়ারা। তবে সবচেয়ে বেশি চর্চায় শাহরুখের ক্যামিও অ্যাপিয়ারেন্স।

টাইগার যেমন পাঠান’র ত্রাতা হয়ে উঠেছিলেন। এবারও তেমনকিছু ধামাকা ঘটবে বলে আশাবাদী সবাই। খবর, পাঠান ও টাইগারের সিকুয়েন্সটির জন্য ৩৫ কোটি টাকা খরচ করে সেট তৈরি করেছিল যশ রাজ ফিল্মস। পর্দায় সেই চমক দেখতে অপেক্ষা দিওয়ালির।