NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সমন্বিত পরিদর্শন টিমের ঢাকার বাণিজ্যিক ভবনসমূহ পরিদর্শন শুরু


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ০২:২৬ পিএম

সমন্বিত পরিদর্শন টিমের ঢাকার বাণিজ্যিক ভবনসমূহ পরিদর্শন শুরু

 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বহুতল বাণিজ্যিক ভবনসমূহ (মার্কেট ভবন) পরিদর্শন শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নেতৃত্বাধীন সমন্বিত পরিদর্শন টিম। প্রাথমিকভাবে ১০৭২টি ভবন পরিদর্শনের লক্ষ্যে ১১টি সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ টিম গঠন করা হয়েছে। এই পরিদর্শন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে বিডাকে সার্বিক সহযোগিতা প্রদান করছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)।

সোমবার (০৪ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাস্থ গুলশান পিংক সিটি শপিং কমপ্লেক্স এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাস্থ গাওছিয়া মার্কেটে যথাক্রমে সমন্বিত পরিদর্শন টিম-৬ এবং টিম-৯ এর পরিদর্শন শুরু করেছে। এই পরিদর্শন কার্যক্রম ৮২টি প্রশ্ন সংবলিত নতুন চেকলিস্টের মাধ্যমে সম্পাদন করা হচ্ছে।

রাজধানীর শ্রম ভবন থেকে পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরুর প্রাক্কালে সমন্বিত পরিদর্শন টিমের সদস্যগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ডাইফ মহাপরিদর্শক মোঃ নাসির উদ্দিন আহমেদ।

ডাইফ মহাপরিদর্শক বলেন, "প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত, বৈদ্যুতিক ও অগ্নি নিরাপত্তাসহ অন্যান্য ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করার লক্ষ্যে পরিদর্শকগণ বহুতল বাণিজ্যিক ভবন (মার্কেট ভবন) কর্তৃপক্ষের সঙ্গে সহযোগী মনোভাব নিয়ে আন্তরিকতার সাথে পরিদর্শন করবেন। পরিদর্শন রিপোর্টে যেন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও মার্কেটসমূহের সঠিক চিত্র প্রতিফলিত হয় সেদিকে গুরুত্বারোপ করবেন। পরিদর্শন রিপোর্টের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।"

সমন্বিত টিমগুলোতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বিস্ফোরক পরিদপ্তর, এফবিসিসিআই, ডেসকো, ডিপিডিসি, রাজউক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদস্যগণ কাজ করবেন।