NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ১০:৪২ পিএম

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স‌ঙ্গে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যা‌য়ের ব্যবসায়ী প্রতিনিধিদল সাক্ষাৎ ক‌রে‌ছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানা‌নো হয়।

বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যা‌য়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সাক্ষা‌তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। উভয়পক্ষ দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের দীর্ঘমেয়াদী সুযোগ-সুবিধা এবং এসব খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানোর জন্য মধ্যমেয়াদী পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন তারা।

পরবর্তী দুই বছরে তারা বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একটি শক্তিশালী উপ-আঞ্চলিক প্রবৃদ্ধির গতিপথ গড়ে তোলাসহ বঙ্গোপসাগরের সুনীল অর্থনীতির সুবিধা কাজে লাগানোর বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান কবোস এবং রাষ্ট্রদূত অতুল কেশপের নেতৃত্বে জ্বালানি, বিদ্যুৎ, ইকুইটি, এভিয়েশন, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, মেডিকেয়ার এবং অন্যান্য প্রধান খাতের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত প্রতিনিধিদলটি চার দিনের সফরে বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে।