NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৩ পিএম

ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাল বাংলাদেশ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। বিমান বাহিনীর একটি সি১৩০ কার্গো উড়োজাহাজে দেশটির মানুষের জন্য এই সহায়তা পাঠানো হয়।

মঙ্গলবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ওষুধ, কম্বল, শুকনো খাবার এবং তাবু টানানোর সামগ্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানে এই মানবিক সহায়তা দক্ষিণ এশিয়া ও এই অঞ্চলের মানুষের সমৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

গত ২২ জুন ভোরে ঘুমিয়ে থাকা আফগান নাগরিকদের ওপর আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার প্রবল ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

শক্তিশালী ভূমিকম্পটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকতিকা প্রদেশ। সেখানে মারা গেছেন প্রায় এক হাজার মানুষ, আহত হয়েছেন অন্তত দেড় হাজার। ধ্বংস হয়ে গেছে তিন হাজারের বেশি ঘরবাড়ি।

ভূমিকম্পের পর অসহায় অবস্থার সৃষ্টি হয় আফগানিস্তানে। তাদের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সহায়তাও চেয়েছে তালেবান সরকার।