NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এবার শিক্ষাবৃত্তি নিয়েও বিদেশ যেতে পারছেন না আফগান নারীরা


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৭:৩৮ এএম

এবার শিক্ষাবৃত্তি নিয়েও বিদেশ যেতে পারছেন না আফগান নারীরা

আর্ন্তজাতিক ডেস্ক: এবার শিক্ষাবৃত্তি নিয়েও দেশের বাইরে যেতে পারবে না আফগানিস্তানের নারীরা। নারী শিক্ষার ওপর আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল বর্তমান আফগান সরকার। এবার দেশটির নারীদের বিদেশে যাওয়ার পথও রুদ্ধ হলো এই নিষেধাজ্ঞার ফলে।

নাম প্রকাশে  অনিচ্ছুক এক ২০ বছর বয়সী আফগান নারী বলেছেন, ‌‌‌‘সরকার বিশ্ববিদ্যালয়ে নারীদের যাওয়ার পথ বন্ধ করার পর আমার একমাত্র আশা ছিল বিদেশি স্কলারশিপ। এবার সেই পথও রুদ্ধ হল।’

ওই নারী আরো জানিয়েছেন, নিজের মাতৃভূমির বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ন্যূনতম সুযোগ থাকলেও তিনি লেখাপড়া চালিয়ে যেতেন। তবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলেও ওই নারী নতুন নিষেধাজ্ঞার কারণে যেতে পারছেন না।

নিজেদের বিরুদ্ধে অবস্থান নেওয়া নারীদের দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে বর্তমান আফগান সরকার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শতাধিক আফগান নারী বিদেশে শিক্ষাবৃত্তি পেয়েছে। যাদের মধ্যে অনেকে এরইমধ্যে দুবাই পৌঁছেছে। তবে অনেকেই আটকে গেছেন নতুন নিষেধাজ্ঞার জালে।

এরইমধ্যে স্টুডেন্ট ভিসায় বিদেশ যেতে চাওয়া ৬০ জনের মতো নারী শিক্ষার্থীকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে আফগান সরকার। এছাড়াও নারীদের একক ভ্রমণও নিষিদ্ধ করেছে দেশটির সরকার। সূত্র: বিবিসি