NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ আধিপত্যের সুযোগ নেই: বাইডেন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:১৪ এএম

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ আধিপত্যের সুযোগ নেই: বাইডেন

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক শ্বেতাঙ্গ বন্দুকধারী তিনজন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার ঘটনায় আবারও আলোচনার টেবিলে উঠে এসেছে বর্ণবিদ্বেষ ও শ্বেতাঙ্গ আধিপত্যর বিষয়টি। এমন প্রেক্ষাপটে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ আধিপত্যের কোনো সুযোগ নেই।’

প্রেসিডেন্ট বাইডেন নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে গতকাল রোববার এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি আরও বলেন, আমরা এমন একটি দেশে বাস করি যেখানে আমাদের স্কুল-কলেজে যাওয়া কালো শিক্ষার্থী বা তাদের পরিবার শুধু ত্বকের কারণে হামলার আতঙ্কে বসবাস করে। আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে, নীরব থাকাটা একটা সমস্যা। কিন্তু আমাদের চুপ থাকা যাবে না।

গত শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের জ্যাকসনভিলেতে শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে নিহত হন তিন কৃষ্ণাঙ্গ। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদেরকে হত্যার পরে ওই বন্দুকধারীও আত্মহত্যা করেন।

ওই বন্দুকধারীর বয়স ২০ বছরের মতো। আত্মঘাতী বন্ধনী পরে এআর-রাইফেল ও হ্যান্ডগান নিয়ে ডলার জেনারেল নামে একটি দোকানে ঢুকে তিনি গুলি চালাতে শুরু করেন।

শেরিফ টিকে ওয়াটারস বলেন, বন্দুকধারীর লক্ষ্য ছিলেন কৃষ্ণাঙ্গরা। তাঁদেরই তিনি গুলি করে হত্যা করতে চেয়েছিলেন। শ্বেতাঙ্গ ওই বন্দুকধারী বর্ণবাদী ছিলেন। কৃষ্ণাঙ্গদের প্রতি তাঁর বিদ্বেষ ছিল। ঘৃণা থেকেই বন্দুকধারী এ রকম হত্যাকাণ্ড ঘটিয়েছেন। 

প্রায়ই যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত হওয়ার ঘটনা ঘটছে। তবু আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন পাসে নারাজ দেশটির আইনপ্রণেতারা। সূত্র: আল-জাজিরা, এএফপি ও ইউএসএ টুডে