NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

অভিনয়ে ফিরছেন ক্যামেরন ডিয়াজ


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৪, ০২:২৭ এএম

অভিনয়ে ফিরছেন ক্যামেরন ডিয়াজ

বিনোদন ডেস্ক: শুটিংয়ের ছকবাঁধা জীবনে হাঁপিয়ে উঠেছিলেন, জীবনে ছন্দ খুঁজে পেতে আট বছর আগে সিনেমা থেকে অবসর নিয়েছিলেন তিনি। সেই অবসর ভেঙে অভিনয়ে ফিরছেন হলিউডের হলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ।

নেটফিল্মর প্রযোজনায় ‘ব্যাক ইন অ্যাকশন’ নামে এক ছবির মধ্য দিয়ে ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয়ে ফিরছেন। এতে ডিয়াজের বিপরীতে কাজ করবেন হলিউড অভিনেতা জেমি ফক্স। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ডিয়াজের শেষ সিনেমা ‘অ্যানি’র সহশিল্পীও ছিলেন এ অভিনেতা। ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।

অভিনয়ে ফেরার জন্য মুখিয়ে থাকার কথা আগেই জানিয়েছেন ‘চার্লি’স অ্যাঞ্জেলস’সহ বেশ কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্রের অভিনেত্রী ডিয়াজ। ছবিতে তুমুল ব্যস্ততার মাঝে ২০১৪ সালে ‘অ্যানি’ মুক্তির পর আর অভিনয় থেকে দূরে সরে যান তিনি।

 

২০১৮ সালে এক সাক্ষাৎকারে তিনি অবসর নেওয়ার কারণ হিসেবে বলেছিলেন, ব্যস্ততার মাঝে নিজের জন্য সময় বের করতে পারছিলেন না তিনি। নিজেকে সময় দিতে অভিনয় থেকে বিদায় দিতে চান নিজেকে। অবসরকালে জীবনে সেই ‘শান্তি’ খুঁজে পেয়েছেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন তিনি। এর মাঝেই তার অভিনয়ে ফেরার খবর এলো। ২০১৯ সালে ডিয়াজ ও তার স্বামী চার্লটের সংসারে কন্যাসন্তানের জন্ম হয়েছে। গত আট বছরে স্বামীকে নিয়ে ব্যবসায় মন দিয়েছিলেন ডিয়াজ।