NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

লাইভ টিভিতেই উপস্থাপিকাকে বিয়ের প্রস্তাব সাংবাদিকের


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০১:৫৭ এএম

লাইভ টিভিতেই উপস্থাপিকাকে বিয়ের প্রস্তাব সাংবাদিকের

যুগ বদলে যায়, বদলে যায় প্রেমপ্রস্তাবের ধরনও। কখনও শপিং মলে ক্রেতাদের মাঝে, আবার কখনও ম্যাচ দেখতে গিয়ে গ্যালারিতে গার্লফ্রেন্ডের সামনে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন যুবকরা। এবার আরও একধাপ এগিয়ে টিভিতে লাইভ খবর পড়াকালীনই প্রেমিকার সামনে আংটি নিয়ে দাঁড়িয়ে পড়লেন যুবক।

টিভি চ্যানেলে খবর পড়ছেন মার্কিন সঞ্চালিকা কর্নেলিয়া নিকোলসন। তার চোখ ছিল টেলিপ্রম্পটারের দিকে। হঠাৎই বুঝতে পারেন স্টুডিওর বাঁ-দিক থেকে তার দিকে কেউ এগিয়ে আসছেন। এরপরই খবর পড়া থামিয়ে দেন। তাকিয়ে দেখেন হাতে ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে তার বয়ফ্রেন্ড। রিলি নাজেল। ওই সংবাদমাধ্যমেরই সাংবাদিক তিনি। সঞ্চালিকা প্রেমিকাকে বিয়ের প্রস্তাবের সারপ্রাইজ দিতে লাইভ টিভিকেই বেছে নিয়েছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই প্রেমপ্রস্তাবের ভিডিও। যেখানে রিলি বলছেন, “কর্নেলিয়ার সঙ্গে চার বছর আগে একটি সংবাদমাধ্যমের অফিসেই আলাপ হয়েছিল। তুমি ভীষণ ভালো স্বভাবের। তুমি এতটাই উজ্জ্বল যে গোটা ঘর আলো করে দাও।” 

 
 
 
 
 

এরপরই আংটি হাতে কর্নেলিয়াকে বিয়ের প্রস্তাব দেন রিলি। হাসি মুখে সেই মিষ্টি প্রস্তাবে রাজিও হয়ে যান। রিলি আংটি পরিয়ে দিতেই একে অপরকে চুমু খান তারা। ভিডিও নজর কেড়েছে অনেক নেটিজেনেরই। বলছেন, এমন মিষ্টি প্রেমপ্রস্তাব পেতে কার না ইচ্ছে করে! 

যদিও অনেকে বলছেন, পাবলিসিটি স্টান্ট দিতেই এসব কাণ্ড! তবে কারণ যা-ই হোক, আপাতত সোশ্যাল মিডিয়ার চর্চায় কর্নেলিয়া ও রিলি।