NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মার্কিন মুলুকে নতুন দায়িত্বে চন্দরপল


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ১১:০৪ এএম

মার্কিন মুলুকে নতুন দায়িত্বে চন্দরপল

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল যুক্তরাষ্ট্রের জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে মার্কিন মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্বও সামলাবেন তিনি।

যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড গতকাল রবিববার এক বিবৃতিতে চন্দরপলকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। তার চুক্তির মেয়াদ ২০২৩ সালের শেষ পর্যন্ত। 

কোচ হিসেবে আগেও কাজ করেছেন চন্দরপল। গত যুব বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২০২২ আসরের জন্য জ্যামাইকা তালাওয়াহসের প্রধান কোচ দায়িত্ব পালন করেছেন।

 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ১৬৪ টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটার তিনি। যেখানে ৩০ সেঞ্চুরিতে তার রান ১১ হাজার ৮৬৭। ব্যাটিং গড় ৫১.৩৭।

ক্যারিবিয়ানদের হয়ে চন্দরপলের চেয়ে টেস্টে বেশি রান কেবল ব্রায়ান লারার। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষেও ছিলেন অদ্ভূত স্টান্সের জন্য আলোচিত এই বাঁহাতি ব্যাটসম্যান।

২৬৮ ওয়ানডে খেলে ১১ সেঞ্চুরিতে তিনি রান করেছেন ৮ হাজার ৭৭৮। যা ক্যারিবিয়ানদের হয়ে তৃতীয় সর্বোচ্চ। টি-টোয়েন্টি খুব বেশি খেলা হয়নি তার। ২২ ম্যাচে রান ৩৪৩।

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেন তিনি ২০১৫ সালে। কাউন্টি ক্রিকেট খেলেন ২০১৮ সাল পর্যন্ত।