NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রিগোজিনের মৃত্যুর খবরে ‘বিস্মিত নন’ বাইডেন


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৮:১৩ এএম

প্রিগোজিনের মৃত্যুর খবরে ‘বিস্মিত নন’ বাইডেন

আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

 

নেভাদায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দেন। খবর সিএনএনের।

বুধবার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে প্রিগোজিনকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় বিমানে থাকা ১০ আরোহীর সবাই মারা গেছেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যমগুলো। ওই ফ্লাইটের যাত্রী তালিকায় ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিনের নামও ছিল।

বাইডেন জানান, এই রুশ ভাড়াটেকে (প্রিগোজিন) লক্ষ্যবস্তু করা হয়ে থাকলে, তিনি অবাক হবেন না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, মস্কোর বিরুদ্ধে ওয়াগনার গ্রুপের ব্যর্থ বিদ্রোহের পর এই দলটি যে রুশ নিশানায় থাকবে, তা আমি আগেই ধারণা করেছিলাম। এ কারণে অবাক হইনি।

ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন - ফাইল ছবি

সিএনএন-এর প্রশ্নের জবাবে বাইডনে বলেন, আপনার হয়তো মনে থাকবে, আগেও আমাকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

গত জুলাইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন বলেছিলেন, ব্যর্থ বিদ্রোহের পর প্রিগোজিনের নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়া উচিত।

এ সময় ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে এক সংবাদ সম্মেলনে প্রিগোজিনকে নিয়ে রসিকতা করে বাইডেন বলেছিলেন, আমি হলে (ওই ব্যর্থ বিদ্রোহের পর) কী খাচ্ছি সে বিষয়ে সতর্ক থাকতাম, নিজের খাবারের দিকেও নজর রাখতাম।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ায় খুব বেশি ঘটনা ঘটে না, যার পেছনে পুতিনের হাত নেই। যদিও আমি জানি না, সেখানে ঠিক কী ঘটেছে।

রাশিয়ার তিভের অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয় - টেলিগ্রাম

প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ওয়াগনারপ্রধান। ইউক্রেন যুদ্ধেও রাশিয়ার হয়ে লড়ছিলেন ওয়াগনার যোদ্ধারা। তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তোষ ছিল প্রিগোজিনের। এরই মধ্যে গত ২৩ জুন হঠাৎ বিদ্রোহ করে বসেন তিনি।

এ সময় দলবল নিয়ে সে সময় ওয়াগনারপ্রধান মস্কোর দিকে এগুতে থাকেন। গোটা মস্কো অঞ্চলে ‘সন্ত্রাস-বিরোধী’ বিশেষ সতর্কতা জারি করা হয়। পরে পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় প্রিগোজিন মস্কো অভিমুখে যাত্রা স্থগিত করেন।