NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সিলেট ভ্রমণে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন ব্রিটিশ হাইকমিশনার


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৩, ০৫:৫২ পিএম

সিলেট ভ্রমণে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন ব্রিটিশ হাইকমিশনার

চলতি বছরের এপ্রিলের শেষ দিন ঢাকায় আসেন বাংলাদেশে নিযুক্ত নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সাড়ে তিন মাসের বেশি সময় বাংলাদেশে কাটানো ব্রিটিশ হাইকমিশনার প্রথমবার সিলেট সফরে গেলেন। মঙ্গলবার (২২ আগস্ট) সিলেট পৌঁছে এক টুইট বার্তায় হাইকমিশনার উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

টুইটে সারাহ লিখেছেন, ব্রিটিশ হাইকমিশনার হিসেবে প্রথমবারের মতো সিলেটে এসে আনন্দিত। সিলেট পরিদর্শনের সময় আমি এখানে বিদ্যমান ব্রিট-বাংলাবন্ধন দেখার অপেক্ষায় আছি।

সাবেক ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলাভিষিক্ত হয়ে গত ৩০ এপ্রিল নতুন হাইকমিশনারের দায়িত্ব পালনের জন্য ঢাকায় আসেন সারাহ কুক। গত ৮ জুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন নতুন হাইকমিশনার কুক।

কুক ২০১২-২০১৬ সালে বাংলাদেশে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইড)’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ছিলেন।

তিনি ব্রিটিশ সরকারের পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন দপ্তরে দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান (২০২০-২০২৩) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে ২০১৬-২০২০ সালে তিনি তানজানিয়ায় ব্রিটিশ হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কুক ২০০৫ সালে ডিএফআইডিতে যোগ দেন। ওই সময়ে তিনি যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগ, দুর্নীতি প্রতিরোধ এবং কার্যকর সাহায্য প্রদান সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক উন্নয়ন নীতির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি আফ্রিকা সেক্রেটারিয়েটে ডেপুটি হেড অব কমিশন এবং ক্যাবিনেটে প্রধানমন্ত্রীর কৌশলগত ইউনিটে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাজ্যের সিভিল সার্ভিসে যোগ দেওয়ার আগে কুক গায়ানায় বাণিজ্য মন্ত্রণালয়ে এবং সলমন দ্বীপপুঞ্জে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি প্রাইসওয়াটারহাউজকোপার্সে অর্থনৈতিক পরামর্শকের দায়িত্ব পালন করেছেন।