NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

দিশা পাটানি এবার পরিচালক


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০২:৪৯ এএম

দিশা পাটানি এবার পরিচালক

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। ২০১৫ সালে অভিষেক ঘটে তার। প্রথম ছবি ছিল ‘লোফার’। এরপর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন তিনি। বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। এবার পরিচালক হিসেবে অভিষেক হল দিশার।

নির্মাতা হিসেবে দিশার যাত্রা বড় পর্দা দিয়ে নয়। একটি মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে এটি শুরু করেছেন তিনি। ইনস্টাগ্রামে মিউজিক ভিডিওটির টিজার প্রকাশ করে এ খবর জানিয়েছেন দিশা নিজেই।

নিকিতা গান্ধীর গাওয়া গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন দিশা। পরিচালনার পাশাপাশি গানটিতে মডেল ও ভয়েসওভার দিয়েছেন দিশা পাটানি। আগামী ২১ আগস্ট ইউটিউবে মুক্তি পাবে গানটি।

 

দিশা পাটানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক ভিলেন রিটার্ন’। ২০২২ সালের ২৯ জুলাই মুক্তি পায় এটি। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন জন আব্রাহাম, অর্জুন কাপুর। তবে বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয় সিনেমাটি।

দিশার হাতে বর্তমানে তিনটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে হিন্দি ভাষার ‘যোধা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমায় আরও অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না। তাছাড়া তামিল ভাষার ‘কাঙ্গুবা’ ও তেলেগু ভাষার ‘কালকি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।