NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

টুঙ্গিপাড়া থেকে ২ ঘণ্টায় গণভবনে প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ০৯:১১ এএম

টুঙ্গিপাড়া থেকে ২ ঘণ্টায় গণভবনে প্রধানমন্ত্রী

ঢাকা: পদ্মা সেতু পাড়ি দিয়ে সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে দুই ঘণ্টায় গণভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া থেকে প্রধানমন্ত্রীর গাড়ির বহরটি বিকাল সাতে ৩টায় ঢাকায় উদ্দেশে যাত্রা করে। পথে কোনও যাত্রাবিরতি ছাড়াই বিকাল সাড়ে ৫টায় গণভবনে পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়ির বহর।

বিকাল ৪টা ৫০ মিনিটে টোল দিয়ে পদ্মা সেতু পার হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে প্রধানমন্ত্রী সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন। তিনি সকাল পৌনে ১১টায় সেখানে পৌঁছান। যাওয়ার সময় পদ্মা সেতুতে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পাশাপাশি সেতু পার হয়ে জাজিরা পয়েন্টে আধঘণ্টার মতো যাত্রাবিরতি করেন তিনি।