NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ভয়াল গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী কাল : আওয়ামী লীগের কর্মসূচি


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫৪ এএম

ভয়াল গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী কাল : আওয়ামী লীগের কর্মসূচি

ঢাকা: আগামীকাল রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।

কর্মসূচির মধ্য রয়েছে, আগামীকাল সোমবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে শ্রদ্ধা নিবেদন। এরপর বেলা ১১টা ১৫ মিনিটে ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এ কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সারাদেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন কাদের।-বাসস