NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিমানের হজ ফ্লাইট সম্পন্ন, ফিরতি ফ্লাইট ১৪ জুলাই


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫৭ এএম

বিমানের হজ ফ্লাইট সম্পন্ন, ফিরতি ফ্লাইট ১৪ জুলাই

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি বছরের প্রি-হজ ফ্লাইট সম্পন্ন হয়েছে। বিমান এ বছর ৮৭টি ফ্লাইটে ২৯ হাজার ৯৯২ জন হজযাত্রীকে নিরাপদে সৌদি আরব পৌঁছে দিয়েছে। হজ অফিস জানায়, সোমবার পর্যন্ত বিমান ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) হজ ফ্লাইট সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ফ্লাইনাসের এক্সওয়াই-৫৩৮৮ ফ্লাইটটি এবারের হজের শেষ ফ্লাইট হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, রোববার (৩ জুলাই) সর্বশেষ প্রি-হজ ফ্লাইট বিজি-৩১৪১ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে যাত্রা করে সফলভাবে জেদ্দা পৌঁছে। এবার প্রি-হজে ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট (সৌদি থেকে ফাঁকা ফিরেছে) ও ২০টি শিডিউল ফ্লাইটসহ বিমান সর্বমোট ৮৭টি ফ্লাইট পরিচালনা করেছে। 

এ বছর কোনো লিজ না নিয়েই চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইটের পাশাপাশি সৌদি আরবে নিয়মিত শিডিউল ফ্লাইট পরিচালনা করেছে বিমান। বিমানকর্মীদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে সবগুলো ফ্লাইট সঠিক সময়ে পরিচালিত হয়েছে এবং কোনো হজ ফ্লাইট বাতিল হয়নি বলেও জানান তিনি।         

আগামী ১৪ জুলাই থেকে বিমানের পোস্ট-হজ ফ্লাইট শুরু হবে।