NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট, পুলিশ কর্মকর্তা বদলি


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৮:০৩ এএম

সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট, পুলিশ কর্মকর্তা বদলি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ইন্সপেক্টর খাইরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে পার্বত্য জেলায় আমর্ড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে তাকে বদলি করা হয়। খাইরুল আরএমপির প্রসিকিউশন বিভাগে কোর্ট ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, গত ১৪ আগস্ট সাঈদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওইদিন রাতেই পুলিশ ইন্সপেক্টর খাইরুল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি লেখেন- ‘কোরআনের পাখি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুর আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক জানান, ফেসবুকে খাইরুলের পোস্ট দেওয়ার ঘটনায় তাকে বদলি করা হয়েছে। এটি শাস্তিমূলক নয়, নিয়মিত বদলি। তাকে পার্বত্য অঞ্চলে আমর্ড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়েছে। সেখানে কোনো এক পার্বত্য জেলায় তাকে পদায়ন করা হবে।