NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জর্ডানে জাতীয় শোক দিবস পালিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৩৮ পিএম

জর্ডানে জাতীয় শোক দিবস পালিত

জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। 

রাষ্ট্রদূত নাহিদা সোবহান দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন। বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগস্ট-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দূতাবাসের বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জর্ডানের সুশীল সমাজের সদস্য, প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে দূতাবাস একটি বিশেষ সেমিনারের আয়োজন করে। সেমিনারে জর্ডানের বিশিষ্ট ইতিহাসবিদ, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের সদস্য, প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। 

 

জর্ডানের বিশিষ্ট লেখক ও ইতিহাসবিদ ওমর মোহাম্মদ নাজ্জাল আরমুতি, ইতিহাস ও মিডিয়া বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আল-মানসির এবং জর্ডানিয়ান রাইটার্স ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ড. শেরীন ইয়াসিন আল-হামাদানি সেমিনারে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন। জর্ডানে বাংলাদেশ কমিউনিটির সদস্য জালাল উদ্দিন বশির এবং প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন সেমিনারে বক্তব্য রাখেন। রাষ্ট্রদূত সেমিনারে সমাপনী বক্তব্য রাখেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।