NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

বাবা হতে যাচ্ছেন শান্ত


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০৭:১৪ এএম

বাবা হতে যাচ্ছেন শান্ত

মহামারী করোনাভাইরাস চলাকালে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। নিজ জেলা রাজশাহীর মেয়ে সাবরিন সুলতানা রত্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। এবার তাদের কোলজুড়ে আসছে নতুন অতিথি।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে বেবি শাওয়ারের কিছু ছবি ভেসে বেড়াতে দেখা যায়। ছবিতে শান্ত-রত্না জুটির পাশাপাশি দেখা যায় জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটারের স্ত্রীকেও। যার মধ্যে ছিলেন তাইজুল, মিরাজ, সাদমান ও আফিফ পত্নীরা। 

২০২০ সালের ১১ জুলাই দীর্ঘদিনের সম্পর্ককে বাস্তবে রূপদান করেন নাজমুল হোসেন শান্ত-সাবরিন রত্না জুটি। শান্তর সঙ্গে আগে থেকে পরিচয় থাকা রত্না সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বিয়ের পর শেষ করেছেন পড়াশোনার বাকি পাঠ।

এদিকে, এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিলে বড় মঞ্চে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় নির্ভরতা হতে পারেন তিনি।