NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আবুধাবিতে জাতীয় শোক দিবস পালিত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৭ এএম

আবুধাবিতে জাতীয় শোক দিবস পালিত

সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিত দূতাবাসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে আবুধাবি দূতাবাসের আয়োজনে দূতাবাস চত্বরে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বঙ্গবন্ধুর বেদিতে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত আবু জাফর।

পরে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, জনতা ব্যাংক, বিমান বাংলাদেশ, বাংলাদেশ কমিউনিটি স্কুলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ প্রবাসীদের নিয়ে দূতাবাসের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের মুক্তিকামী মানুষকেই স্বাধীনতা উপহার দেননি বরং সমগ্র পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য তিনি ছিলেন সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষ হিসেবে অসামন্য অবদান রাখার কারণে বাঙালি জাতি তাকে প্রথমে বঙ্গবন্ধু ও পরে জাতির পিতা হিসেবে বরণ করেছে।

এছাড়াও, অনুষ্ঠান শেষে জাতির পিতাসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।