NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৯:২৩ এএম

ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সন্ধ্যায় ফ্লোরিডায় ওয়েস্ট পামবীচে একটি রেস্টুরেন্টের মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরাআন থেকে তেলাওয়াতের পর বিশেষ দোয়া-মোনাজাত এবং শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ এবং  সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিব উদ্দিন। অনুষ্ঠানের মূখ্য আলোচক ছিলেন ইউএস আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। 

 

সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন এবং আলোচনায় অংশ নেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা রহমান মিনু, এম রহমান জহির, লিটন খান, শেখ বাবুল, ওসমান চৌধুরী অপু, ইঞ্জিনিয়ার একরামুল ভুইয়া, বুলবুল চৌধুরি, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার খান দিপু, তৌহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, ইফতেখার হোসেন রিংকু, কোষাধ্যক্ষ তৌফিক ভূইয়া, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, প্রচার সম্পাদ আলম টিপু, স্বাস্থ্য সম্পাদক ডা. রুবি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাকিব রানা, যুবমহিলা লীগের সভাপতি চেমন উদ্দীন, সাধারণ সম্পাদক এরিনা খান প্রমুখ। ডেমোক্রেটিক পাটির পক্ষ্য থেকে বক্তব্য দেন জুনায়েদ আক্তার এবং হাসান জাহাঙ্গীর।