NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ডিজিটাল সমতা নিয়ে কূটনীতিকদের ব্রিফ করল সরকার


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৫ পিএম

ডিজিটাল সমতা নিয়ে কূটনীতিকদের ব্রিফ করল সরকার

ঢাকা: ই-কোয়ালিটি সেন্টার প্রতিষ্ঠার বিষয়ে ঢাকার বিদেশি কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করেছে সরকার। গতকাল শনিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই ব্রিফিং অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিন কূটনীতিকদের ব্রিফ করেন। 

এ সময় পররাষ্ট্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

কূটনীতিকদের ব্রিফিং শেষে সচিব সামসুল আরেফিন সাংবাদিকদের জানান, বাংলাদেশ সরকার ই-কোয়ালিটি সেন্টার প্ল্যাটফরম প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ডিজিটাল খাতে পার্থক্য কমিয়ে শূন্যে নিয়ে আসা ই-কোয়ালিটি সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্য। 

ব্রিফিংয়ে ঢাকার যুক্তরাষ্ট্র, চীন, ফিলিপাইন, ব্রুনেই, লিবিয়া, মালদ্বীপ, পাকিস্তান, সিঙ্গাপুর, নেপাল, ভুটান, জাপান ও ভিয়েতনাম দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।