NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৪২ এএম

ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে

পূর্ব আফ্রিকার দেশ নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে প্রেসিডেন্ট প্যালেসে অবরুদ্ধ করে রেখেছে সামরিক জান্তা। গত ২৬ জুলাই রক্তপাতবিহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে তারা। এরপর থেকে সেখানেই আছেন তিনি।

বাজোমের মেয়ে জাজিয়া বাজোম ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে শুক্রবার (১১ আগস্ট) জানিয়েছেন, তার বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না। এছাড়া প্যালেসের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ভালো খাবার না দেওয়ায় তার পরিবারের সদস্যদের ওজন দ্রুত কমে যাচ্ছে।

প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা যখন বাজোমকে ক্ষমতাচ্যুত করে তখন তার মেয়ে জাজিয়া ফ্রান্সে বেড়াতে গিয়েছিলেন। এখন সেখান থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।

আরও পড়ুন>>> নাইজারের অবরুদ্ধ প্রেসিডেন্টের দেখা পেলেন না মার্কিন দূতএ ব্যাপারে জাজিয়া বলেছেন, ‘বর্তমানে আমার পরিবারের অবস্থা খুবই খারাপ। তারা অন্ধকারের মধ্যে বসবাস করছে। আর নাইজারের আবহাওয়া খুবই কঠিন… এটি দুঃখজনক যে তারা সবসময় অন্ধকারের মধ্যে আছে এবং ঘরের তাপমাত্রা খুবই গরম… তারা ঠিক আছে, তারা বলছে তারা লড়াই চালিয়ে যাবে। কিন্তু তাদের এ পরিস্থিতিতে দেখা আমার এবং আমার (বিদেশে অবস্থানরত) ভাই-বোনদের জন্য কঠিন। তারা বাইরে যেতে পারছে না।’

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের মেয়ে জাজিয়া বাজোম

তিনি অভিযোগ করেছেন তার বাবার যে ব্যক্তিগত চিকিৎসক আছে তাকে প্রেসিডেন্ট প্যালেসে ঢুকতে দেওয়া হয়নি এবং তাকে পরবর্তীতে আসতে বারণ করে দিয়েছে জান্তা। মূলত শাস্তি দিতেই ইচ্ছেকৃতভাবে এমনটি করা হচ্ছে।

ঠিকমতো খাবার না দেওয়ার ব্যাপারে জাজিয়া বলেছেন, ‘আমার বাবা-মায়ের ওজন পাঁচ কেজি কমে গেছে। আমার ২২ বছর বয়সী ভাই সালেমের ওজন ১০ কেজি কমেছে। ফ্রিজে যে খাবার ছিল সেগুলো তারা আর ব্যবহার করতে পারছে না। তাদের কাছে কোনো মাংস বা তাজা সবজি নেই। তাই এখন পাস্তা ও ভাত খেতে হচ্ছে। দিন এবং রাতে খাওয়ার জন্য এখন এগুলোই আছে। পান করার জন্য তাদের কাছে পরিষ্কার পানিও নেই। রান্নার যে গ্যাস আছে সেটিও দ্রুত শেষ হয়ে যাবে। এরপর তারা কী খাবে? কারণ তাদের কাছে তো কাউকে যেতে দেওয়া হচ্ছে না।’