NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শুধু আইন দিয়ে ভোক্তার অধিকার নিশ্চিত হবে না : বাণিজ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:১৯ এএম

শুধু আইন দিয়ে ভোক্তার অধিকার নিশ্চিত হবে না : বাণিজ্যমন্ত্রী

ভোক্তার অধিকার নিশ্চিত করতে শুধুমাত্র আইন দিয়ে হবে না মূল্যবোধও লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। তিনি বলেন, শুধু আইন দিয়ে নয় মূল্যবোধেরও প্রয়োজন আছে। একইসঙ্গে পণ্যের সাপ্লাই আর ডিমান্ড ঠিক রাখতে হবে।

শুক্রবার (১১ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।

তিনি বলেন, ডিম আমাদের মন্ত্রণালয়ের না, ডিমের দাম আমরা ঠিক করতে পারি না। আমাদের জানার দরকার যে ডিমের সঠিক দামটা কত? সেটা জানতে আমাদের ভোক্তা অধিকার মাঠে নামতে পারে। ধরেন, আমরা চারটা সিন্ডিকেট বন্ধ করে দিলাম তারা বাজারে পণ্য দেওয়া বন্ধ করে দিল। তখন আমার ভোক্তারা পণ্য পেল না। এজন্য আমাদের সবদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, সাপ্লাই স্মুথ করা গেলে সিন্ডিকেটের প্রভাব থেকে আমরা মুক্তি পেতাম। আমরা সর্বোচ্চ শক্তিতে চেষ্টা করব যেন সিন্ডিকেটের প্রভাব না পড়ে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তা অধিকারের লোকবল অনেক কম, আমরা চেষ্টা করছি তাদের লোকবল বাড়াতে। 

তিনি বলেন, আমাদের দেশে তেল উৎপাদন হয় ১০ শতাংশ। ৯০ শতাংশ আমদানি করতে হয়। বড় বড় কয়েকটি প্রতিষ্ঠান আমদানি করে থাকে। তেলের যে দাম ঠিক করা হয় অনেক সময় সেই দাম মানা হয় না। আমরা বাণিজ্য মন্ত্রণালয় চেষ্টা করছি। কিছু অসাধু ব্যবসায়ী আছে, তাদেরকে আইন দিয়েই নিয়ন্ত্রণ করতে হবে। 

টিপু মুনশি বলেন, আজকে ২০ টাকা, ২৫ টাকা, ৩০ টাকা দরে পেঁয়াজ হলে ভোক্তারা খুশি হবে। কিন্তু আমাদের কৃষকদের কি হবে? তাদের উৎপাদন খরচ ১৮ থেকে ২২ টাকা। এ খরচের উপর তারা কিছু প্রফিট করবে। তা না হলে তারা উৎপাদন করবে না। দাম বাড়লে তারা উৎপাদনে উৎসাহিত হয়। কমপক্ষে ৪৫ থেকে ৫০ টাকা দরে পেঁয়াজ হলে ভোক্তারাও খুশি হবে, কৃষকরাও স্যাটিসফাইড হবে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম সফিকুজ্জামান।

"শুধু আইন দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়” শীর্ষক ছায়া সংসদের উদ্বোধনী প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে ইডেন মহিলা কলেজ এবং বিপক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইডেন মহিলা কলেজ।